1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

ঢাকা-সিলেট মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে ভৈরব হাইওয়ে পুলিশের অভিযান

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১১.২৭ পিএম
  • ৩৮৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনা রোধে মহা সড়কে থ্রি-হুইলার বন্ধে ভৈরব হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার (২২জানুয়ারি) দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রায়পুরা নীলকুঠি মহাসড়কের বিভিন্ন স্হানে কঠোর অবস্থান ও দ্রুত গতির যানবাহন শনাক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন যানবাহন ও মোটরবাইকের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। 

এ সময় প্রায় ১২টি সিএনজি চালিত অটোরিকসা আটক করা হলেও ৮টি সিএনজি চালিত অটোরিকসাকে মামলা দেয়া হয়েছে। তবে বেশির ভাগ সিএনজি চালিত অটোরিকসাই ভৈরবের বিভিন্ন হাসপাতালে রোগী বহণ করে। ভৈরবের পার্শ্ববর্তী উপজেলা নরসিংদী রায়পুরা ও বেলাব উপজেলা থেকেই আসে এসব রোগী।

এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ভৈরব হাইওয়ে থানা পুলিশের আয়োজনে আদালগের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে সিএনজি চালকদের সচেতনতা বৃদ্ধি করা হয়।

 ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.সাজু মিয়া বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে থ্রি-হুইলার ও তিন চাকার অটোরিকশা বন্ধে করতেই হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করছেন। গত কয়েক দিনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হয়। মহাসড়কে থ্রি-হুইলার না উঠার জন্য সব সময় আমাদের অভিযান চলমান রয়েছে। 

এছাড়াও হাইওয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্হাস্হ  আইনশৃঙ্খলার উন্নয়নে সাধারণ জনগণের পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com