1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিপুল ভোটে জয় লাভ করায় এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ২২ জানুয়ারি (সোমবার) সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর মন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে। তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো বেগবান হবে।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিজ্ঞচিত্র যে রায় প্রদান করেছে তা সঠিক ও যথার্থ। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, প্রজ্ঞা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। পুনরায় শেখ হাসিনাকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেছেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য কবি ও লেখক মোস্তাক আহমেদ, কবি মায়ারাজ, ডা. মোঃ মিজানুর রহমান ও ডা. মোঃ মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com