1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র; সহকারী প্রক্টরসহ আহত ১০ সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে

ফের বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১.৫২ পিএম
  • ২০৭ Time View

দেশের ছয় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাড়বে শীত। এছাড়া, সপ্তাহের শেষের দিকে দেশের দক্ষিণাঞ্চলে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বলা হয়, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম- এ ছয় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে দিনাজপুর ও মৌলভীবাজার থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এসময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আবুল কালাম মল্লিক।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে। কিশোরগঞ্জের নিকলি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আর আগামীকাল সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী পাঁচ দিনের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com