1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১০.০৬ পিএম
  • ৩০২ Time View

দেশের কোথাও কোথাও বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এরমধ্যে আগামী কয়েক দিন সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার দেশের সর্বনিম্ন ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজার, ফেনী এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুন্ডে।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে শনিবার (২০ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com