1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯.২৫ পিএম
  • ২১৫ Time View
কমল

সিলেট প্রতিনিধি (এস এ চৌধুরী জয়): মৌলভীবাজারের কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯শে মার্চ) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো.আবদুল হক।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকার তথ্য কমিশনের সহকারী পরিচালক(হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।


তথ্য কমিশন ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভায় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


কর্শালায় তথ্য অধিকার আইনের আওতায় দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য আদান-প্রদান ও প্রচার বিষয়ে ধারণা দেওয়া হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান মতে যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সেহেতু জনগনের ক্ষমতায়ন ও অধিকার সুনিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ প্রণীত হয়েছে।


তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দূর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।

দেশের উন্নয়নের গতিধারাকে বেগবান করার জন্য, টেকসই গণতন্ত্র ও সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য তথ্য অধিকার আইনের ব্যবহার ও চর্চা বাড়াতে হবে।


তথ্য জানার ও পাওয়ার বিষয়ে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট আবেদন ফরম ক অনুযায়ী আবেদন করতে হবে। কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য কমিশন, প্রবিধান ধারা, কর্তৃপক্ষ কর্তৃক তথ্য প্রকাশ, প্রচারের অনুসরনীয় নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রদান করবেন।

বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এ রকম তথ্য প্রচার করা যাবেনা। ২০ কার্য দিবসের মধ্যে তথ্য দিতে হবে। তথ্য সরবরাহে অপারগ হলে ১০ কার্য দিবসের মধ্য ফরম খ অনুযায়ী আবেদনকারীকে জানাতে হবে। ফরম গ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি উর্ধতন কর্তৃপক্ষের নিকট আপীল আবেদন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com