1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

বিদেশি পিস্তল ও ফেন্সিডিলসহ গ্রেফতার মনির

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৫.১৪ পিএম
  • ৩৮৫ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকা হতে বিদেশি পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি, গুলি-০২ রাউন্ড এবং ফেন্সিডিল-১১৬ বোতলসহ মোঃ মনির হোসেন (৩৪) কে আটক করেছে র‌্যাব।

১৭ জানুয়ারি বুধবার রাত ১০ টার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক মোল্লাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক মোল্লাপাড়া গ্রামের মিজানুর রহমান মিনুর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ১৭ জানুয়ারি বুধবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনিরকে নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র এবং নিজ বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুড়ংগের মধ্যে লুকিয়ে রাখা ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক মোল্লাপাড়া নামক এলাকা থেকে র‌্যাব -৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com