1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

দ্রুত সংকট কাটিয়ে উঠতে চায় আমরা টেকনোলজিস

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ২.৩৮ পিএম
  • ৩০০ Time View

দ্রুতই ব্যান্ডউইডথ বন্ধ সংক্রান্ত সংকট কাটিয়ে উঠতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) । ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় আমরা নেটের ব্যান্ডউইডথ বন্ধ করে দেয় সংস্থাটি।

আমরা টেকনোলজিস জানিয়েছে, খুব দ্রুতই এ সমস্যা সমাধান করার চেষ্টা করবে কোম্পানিটি।

উল্লেখ, আমরা টেকনোলজিস কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিটিআরসির। আর ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে।

সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়েছে, বারবার বকেয়া পরিশোধ করতে বলার পরেও, ব্যর্থ হওয়ায় আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করে সংস্থাটি। আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com