1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৮.৪৮ পিএম
  • ৩৪৫ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দÐপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের দুই ভাই আনিছুর রহমান (৫৫) ও নজরুল ইসলাম (৫৩) এবং নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের সোহাগ হোসেন (৩২)। যাবজ্জীবনসহ প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে একই এলাকার আব্দুল কুদ্দুস নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝসড়া ঝাঁটি লেগেই থাকত।

২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন মীমাংসা জন্য আনিছ ও নজরুল দুই ভাইকে ডেকে আনেন। এরপর শেওলা খাতুনের পক্ষ নিয়ে দুই ভাই কুদ্দুসকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

অন্যদিকে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়পুরহাট-আক্কেলপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০টি নেশা জাতীয় ইনজেকশানসহ সোহাগ হোসেনকে গ্রেপ্তারের পর সান্তাহার রেলওয়ে পুলিশ মামলা করে।

রায় ঘোষণার সময় হত্যা মামলায় আসামিরা আদালতে হাজির ছিলেন। তবে মাদক মামলায় সোহাগ জামিনের পর থেকেই পলাতক বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com