1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৮.১৮ পিএম
  • ৩৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাওছার হোসেনকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এসময় মাদক কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ ১ টি মোবাইল ও নগদ ১৩’শ টাকা জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com