1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে আটক ৬

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ২৮৪ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে ছয়জনকে আটক করেছে র‌্যাব। ১৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়থা বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন মোঃ পলাশ হোসেন (৩৮), পিতা- মোঃ ইদ্রিস আলী, সাং- বড়থা পূর্ব পাড়া, মোঃ রুবেল হোসেন কাজল (৩৩), পিতা- মোঃ মোজাম্মেল হক বাবলু, সাং- বড়থা পূর্ব পাড়া, মোঃ আবু সাঈদ (২৬), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- ফতেহপুর বাজার, মোঃ মিলন রানা (৩০), পিতা- মোঃ খায়রুল ইসলাম, সাং ফতেহপুর বাজার, মোঃ জামিল হোসেন (২৬), পিতা মোঃ মিজানুর রহমান, সাং- চৈতন্যপুর এবং মোঃ ওলিউল হোসেন (৩১), পিতা- মোঃ সোলায়মান আলী, সাং- পার্টি আমলাই, সকলের থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, আটকরা তাদের দোকানে দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করতো। একই সঙ্গে টাকার বিনিময়ে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে তা বিক্রি করতেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব। পরে অভিযোগের সত্যতা পেলে ধামইরহাট থানাধীন বড়থা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com