1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

আরও একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ ন্যাশনাল টি’তে

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৭.১১ পিএম
  • ১৮৭ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিতে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার্থে আরও একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  সম্প্রতি ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। এ বিষয়টি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

ন্যাশনাল টিতে নতুন মনোনয়ন পাওয়া স্বতন্ত্র পরিচালক হলেন সাবেক বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান।

এর আগে সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও বিনিয়োগকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টিতে দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। তারা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৬ সেপ্টেম্বর বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছিল। তবে কোম্পানিটির করপোরেট সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আরও একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে সাবেক বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানকে মনোনয়ন দিয়েছে কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com