1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ১১.২০ এএম
  • ২৭৬ Time View

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২০ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮ টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, দর কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com