1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

ইন্ট্রাকোর কনভার্টেবল শেয়ারের লক ইন পিরিয়ড শিথিল

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ১০.৫৩ এএম
  • ৩৩৯ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের কনভার্টেবল শেয়ারের জন্য লক-ইন পিরিয়ড শিথিল করেছে।

কোম্পানিটির কনভার্টেবল বন্ড থেকে রূপান্তরিত শেয়ারের তিন বছরের পরিবর্তে দুই বছরের লক-ইন পিরিয়ড নির্ধারণ করেছে।

এর আগে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনকে ৫০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছিল বিএসইসি। কনভার্টেবল বন্ডের অর্থ স্পনসর ও পরিচালক এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে।

সংগৃহিত অর্থ দিয়ে কোম্পানিটি পাঁচটি এলপিজি অটো গ্যাস স্টেশন, পাঁচটি মা-মেয়ের সিএনজি স্টেশন, তিনটি সিএনজি ফিলিং স্টেশন স্থাপন এবং ৪০ শতাংশ কার্যকরী মূলধন হিসাবে ব্যবহার করবে।

গত বছরের ২১ ডিসেম্বর ইন্ট্রাকো ভোলা থেকে সিএনজি (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) আকারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করেছে।

প্রাথমিকভাবে বিভিন্ন্ কারখানায়, বিশেষ করে গাজীপুর এবং এর আশেপাশের এলাকায়, যেখানে পাইপ-গ্যাসের চাপ কম থাকে সেখানে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com