1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

ক্রাউন সিমেন্টের ৬ষ্ঠ ইউনিটের উৎপাদন চলতি মাসে শুরু

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৮.৩৬ পিএম
  • ২৫৬ Time View

চলতি জানুয়ারি মাসেই শুরু হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির ৬ষ্ঠ ইউনিটের উৎপাদন। রোববার (১৪ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ইউনিটের উৎপাদন ২০২৩ সালের জানুয়ারি তে শুরু হবার কথা থাকলেও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে এই ইউনিটের মেশিনারিজ সরবরাহ ব্যাহত হয়। যার ফলে পিছিয়ে যায় ইউনিটির উৎপাদনের সময়।

সূত্র আরও জানিয়েছে, মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত এ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দৈনিক ৮ হাজার ২৮০ মেট্রিক টন।

২০২১ সালের ৫ জুন কোম্পানিটি ৬ষ্ঠ ইউনিট স্থাপনের মাধ্যমে উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

সূত্র অনুসারে, বর্তমানে এমআই সিমেন্ট ফ্যাক্টরির দৈনিক উৎপাদনক্ষমতা ১১ হাজার মেট্রিক টন। কোম্পানির ৬ষ্ঠ ইউনিটটি চালু হলে কোম্পানির দৈনিক উৎপাদনক্ষমতা বেড়ে ১৯ হাজার ২৮ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে কোম্পানিটির সিমেন্ট উৎপাদনক্ষমতা প্রায় ৭৫ শতাংশ বাড়বে।

ওই বছর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুসারে, পূর্তকাজসহ ৬ষ্ঠ ইউনিট স্থাপনে ব্যয় ধরা হয় ৭৭০ কোটি টাকা। আর এই  ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ঘোষিত সময়ে ইউনিটটির নির্মাণ কাজ সম্পন্ন করা যায়নি। একই কারণে আলোচিত ইউনিটের নির্মাণ ব্যয়ও বৃদ্ধির পাওয়ার কথা। তবে বাস্তবে এই ইউনিট স্থাপনে বাড়তি অর্থ ব্যয় হয়েছে, নাকি ঘোষিত ব্যয়েই তা সম্পন্ন করা গেছে-তা জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com