1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

২ মাস পর শুরু পবিত্র রমজান

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৮.৫০ পিএম
  • ২৮৫ Time View

জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী আর মাত্র ৬০ দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে। অর্থাৎ আগামী ১১ মার্চ থেকে মানুষ রমজানের রোজা রাখবেন। আর এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে পারে।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। কিন্তু মধ্যপ্রাচ্যের অপর একটি সংবাদমাধ্যম খালিজ টাইমস দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) বরাতে জানিয়েছে, রমজান মাস শুরু হবে ১২ মার্চ থেকে। আর এ বছর রোজা হবে ২৯টি।

জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো থেকে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হলেও এটি নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে। খালি চোখে অথবা আধুনিক যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখা গেলেই সরকারিভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির তথ্য অনুযায়ী, দুবাইয়ে পহেলা রমজানে ফজর নামাজ হবে ভোর ৫টা ১৪ মিনিটে। আর মাগরিবের আজান দেবে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ রোজার প্রথম দিনটি ১৩ ঘণ্টা ১২ মিনিট স্থায়ী হবে। রোজার শেষ দিকে এই সময় প্রায় ৩০ মিনিট বৃদ্ধি হবে।

সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন গণনা করে রমজান ও ঈদের একটি সম্ভাব্য তারিখ জানান। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা নতুন চাঁদ জন্ম নেওয়ার ব্যাপারে জানাতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com