1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

৬০ শতাংশ শেয়ার ধারণে চিঠি ৩০ বিমা কোম্পানির উদ্যোক্তাকে

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫.৫৯ পিএম
  • ১৭৩ Time View
IDRA

পুঁজিবাজারে তারল্য বাড়াতে ৩০ নন-লাইফ বিমা কোম্পানির উদ্যোক্তাদের কমপক্ষে ৬০ শতাংশ শেয়ার ধারণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে পরিশোধিত মূলধন কমপক্ষে ৪০ কোটি টাকা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) ৩০টি নন-লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে আইডিআরএ পরিচালক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিমা আইন ২০১০ এর ২১ ধারা এবং তফসিল (১) (খ) অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত নন-লাইফ বিমা কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা। যার ৬০ শতাংশ হবে উদ্যোক্তাদের এবং বাকি ৪০ শতাংশ হবে জনসাধারণের। এ হিসাবে ৪০ কোটির ৬০ শতাংশ বা ২৪ কোটি টাকার মালিকানা উদ্যোক্তাদের। তবে বেশ কিছু নন-লাইফ বিমা কোম্পানির উদ্যোক্তারা এখনো পরিশোধিত মূলধনের ৬০ শতাংশে তাদের মালিকানা করতে পারেনি।

এই পরিস্থিতিতে বিমা আইন ২০১০ এর ধারা ২১ পরিপালনে ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষনে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইডিআরএকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বিমা খাতে নতুন বা বিমা আইন ২০১০ প্রণয়ের পরে লাইসেন্সপ্রাপ্ত বিমা কোম্পানি এবং পুরাতন বা বিমা আইন ১৯৩৮ এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত বিমা কোম্পানির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য পুরাতন সব নন-লাইফ বিমা কোম্পানিকে বিমা আইন ২০১০ এর ধারা ২১ যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে হবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আইডিআরএ থেকে চিঠি দেওয়া ত্রিশ বিমা কোম্পানি হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com