1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

ইভিটেক্স ফ্যাশনের জন্য শেয়ার ইস্যু করবে ইভেন্স টেক্সটাইলস

  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ১১.১৯ এএম
  • ২৭৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড একই উদ্যোক্তাদের মালিকানাধীন কোম্পানি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডের শেয়ারহোল্ডারদের নামে নতুন শেয়ার ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ইভেন্স টেক্সটাইলস লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

ইভেন্স টেক্সটাইলস লিমিটেড ২০২১ সালে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ বা একীভূত করার সিদ্ধান্ত নেয়। বিধি অনুসারে, কোম্পানিটি এ বিষয়ে বিশেষ সাধারণ সভার মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করে। গত বছর হাইকোর্ট অনুমতি দিলে কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর করার অনুমতি চেয়ে বিএসইসির কাছে আবেদন জানায়। সোমবার (৮ জানুয়ারি) কমিশন কোম্পানিটিকে এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com