1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

নির্বাচনের ২১ কেন্দ্রে ভোট স্থগিত

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.১৩ পিএম
  • ২৫৩ Time View

উৎসবমুখর পরিবেশে শেষ হলো বহুল প্রতীক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। এ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে সারা দেশে ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো:

সুনামগঞ্জ-২: মিরাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

কক্সবাজার-১: চরণদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল কেন্দ্র, দক্ষিণ ফুলছুড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

জামালপুর-৫: জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নরসিংদী-৪: ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নরসিংদী-৩: দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র ও ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

টাঙ্গাইল-২: কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

কুমিল্লা-৩: ৭৬ নং গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

কুমিল্লা-৪: সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

কুমিল্লা-১১: বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা কেন্দ্র, ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আমানগণ্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্র, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্র, বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com