1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৬ ও ৭ জানুয়ারির হরতালে জনতার অধিকার মঞ্চের সমর্থন

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৮.২৩ পিএম
  • ৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৬ ও ৭ জানুয়ারির হরতালে সমর্থন জানিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার মঞ্চ।

আজ ৪ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় মঞ্চের কার্যালয়ে এক জরুরী সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জনতার অধিকার মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন, সমন্বয়কারী ও গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, সমন্বয়কারী ও গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম আসাদ এবং সমন্বয়কারী ও গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম।

এ সময় জনতার অধিকার মঞ্চ নেতৃবৃন্দ বলেন, দেশের সংকটময় পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগীরা। তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে একতরফা প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। যতক্ষণ পর্যন্ত এই ডামি নির্বাচন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে আমরণ লড়াই সংগ্রাম চলবে। তারই অংশ হিসেবে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা শান্তিপূর্ণ হরতালে সমর্থন জানাচ্ছি এবং জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি। হরতালকে কেন্দ্র করে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com