1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

এসএপিএলের ১২% নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৯.৩৭ পিএম
  • ২৭২ Time View

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) (ট্রেড কোড SAPORTL) গত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। অনলাইনে অনুষ্ঠিত কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এই অর্থবছরে, এসএপিএলের পরিচালনা পর্ষদ তাদের ক্লায়েন্টদের চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন উদ্ভাবনী সমাধান আনা সহ অফ-ডক সার্ভিস কাস্টমাইজেশনের ওপর জোর দিয়েছে। যদিও করোনা মহামারি থেকে শুরু হয়ে পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে এই শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই সামষ্টিক অর্থনৈতিক অবস্থার মধ্যেও মুহাম্মদ আজিজ খান ও জওহর রিজভীর দূরদর্শী নেতৃত্বে  এসএপিএল এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে এবং এর ধারাবাহিকতায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১২% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

এসএপিএল ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত “এএ২” মানের কোম্পানি। ২০০৮ সাল থেকে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে আসছে, যা করোনা মহামারিকালেও অব্যাহত ছিল।

সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এসএপিএলের ব্যবস্থাপনা পরিচালক জওহর রিজভী,  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের  রিজভী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ– নাসের রিজভী ও আজিজা আজিজ খান এসিসিএ,  পরিচালকবৃন্দ – আঞ্জুমান আজিজ খান, লতিফ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল খান, সৈয়দ ফজলুল হক এফসিএ, আব্দুল মূয়ীদ চৌধুরী ও লুৎফে মাওলা আইয়ুব। এছাড়া অনুষ্ঠানে স্বাধীন পরিচালকবৃন্দ – হেলাল উদ্দিন আহমেদ, আনিস এ খান এবং রিয়ার অ্যাডমিরাল জেনারেল রিয়াজ উদ্দিন আহমেদ (অব), এবং ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ও মোঃ আবদুল্লাহ ওসমান সাজিদ, কোম্পানি সেক্রেটারি ও সহকারি মহাব্যবস্থাপক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com