1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

গাইবান্ধায় ৪ দিনেও খোঁজ মেলেনি পালিয়ে যাওয়া কয়েদির

  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৫৪ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধা জেলা কারাগার থেকে পালিয়েছে নাজমুল ইসলাম (২৭) নামে এক কয়েদি। জেল সুপারের বাসায় কাজ করতে এসে পালিয়ে যান তিনি। তিন দিনেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নাজমুল ইসলাম পালিয়ে যান। সম্প্রতি চুরির মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হিসেবে বন্দী ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী ও এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি চুরির মামলায় নাজমুল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নাজমুল ইসলাম কারাগারের যমুনা ওয়ার্ডে বন্দী ছিলেন। 

ঘটনার দিন সোমবার ভোরে সুপারের বাসায় কাজের জন্য তাকে ডেকে নেয়া হয়। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, সুপারের বাসা থেকে কৌশলে পালিয়ে গেছেন।

ইতোমধ্যে তার পালানোর ঘটনায় জেলা কারাগার পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কারাগার থেকে কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় গাইবান্ধা কারা কর্তৃপক্ষের কেউ মুখ খোলেনি। ঘটনার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত বিষয়টি জানতে জেল সুপার জাবেদ মেহেদী ও জেলার মো. লাবলুকে মোবাইল ফোনে একাধিক কল দিলেও তারা রিসিভ করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com