1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

সরকারি প্রকল্পে ট্যাব সরবরাহ করবে ওয়ালটন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৮.০৪ পিএম
  • ১৭৮ Time View
Walton

জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্পে ট্যাব (ট্যাবলেট পিসি) সরবরাহ করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি সরকারি ক্রয় কমিটিতে ট্যাব সরবরাহের এ প্রস্তাব অনুমোদন পেয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সঙ্গে রোববার (২৭ মার্চ) ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিবিএসের ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’-এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি এবং চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্পে ৩ লাখ ৯৫ হাজার পিস ট্যাব এবং ৭২ পিস এয়ার কন্ডিশনার সরবরাহ করবে ওয়ালটন। এ প্রকল্প বাস্তবায়নে ওয়ালটন ভিএমওয়্যার এমডিএম সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিভাইস মনিটরিংয়ের কাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com