1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

অপরিকল্পিতভাবে, প্ল্যান ছাড়াই গড়ে উঠেছে এই শহর: ওবায়দুল কাদের

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৪.০৯ পিএম
  • ২১২ Time View
Obaidul-Kader

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা নগরীর অবস্থা দেখতে খুবই খারাপ লাগে, লজ্জাও লাগে। অপরিকল্পিতভাবে, প্ল্যান ছাড়াই গড়ে উঠেছে এই শহর। ভূমিকম্প, বড় ধরনের ঝড়ে উই আর ইন গ্রেট রিস্ক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই নগরীতে আড়াই কোটি লোক অলরেডি রয়ে গেছে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী বলেন, রাজধানীর বাসগুলো ভালো করতে অনেক চেষ্টা করেছি। রঙ-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, পরিবর্তনের স্বপ্নগুলো একজনই দেখছেন তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল এই স্বপ্নগুলো দেখেছেন যিনি।

এভাবে আর থাকতে চাই না। এই সাবওয়ের স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। আমরা অত মাথায় নিইনি। বারবার উনি সড়কের কোনো প্রোগ্রাম হলে বলে ফেলতেন সাবওয়ে করা হবে। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই। পদ্মাসেতু যিনি করতে পারেন, সাবওয়েও তিনি করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com