আগামীকাল ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখ (সোমবার) খ্রীস্টানদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি উপলক্ষে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামীকাল খ্রীস্টানদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটির কারনে সরকারী অফিস, ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জ, ডিএসই এবং সিএসই’তে ছুটি থাকায় কোন লেনদেন হবে না।
আগামী ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ (মঙ্গলবার) এই দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন অর্থাৎ দেশের পুঁজিবাজার পুনরায় কার্যক্রম শুরু করবে।