1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড অনুমোদন

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১.১০ এএম
  • ৩০৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতে কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দুইশত কোটি টাকা অভিহিত মূল্যের জিড়ো কুপন বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৮৯২ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলোচিত বন্ডটি হবে চতুর্থ প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, জিরো কুপন বন্ড। বন্ডটির ডিসকাউন্ট রেট ৯ শতাংশ থেকে ১০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ৩৩ পয়সা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com