1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

বন্ড ইস্যু করবে আনোয়ার গ্যালভানাইজিং

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.৫৯ এএম
  • ২৮৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী পাঁচ বছরের জন্য এটি ইস্যু করবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৫০ কোটি টাকা মূল্যের অবসায়নযোগ্য এই বন্ডের ৯০ শতাংশ রূপান্তরযোগ্য ও ১০ শতাংশ অরূপান্তরযোগ্য। বন্ডটির বার্ষিক কুপন রেট ৯ থেকে ১১ শতাংশ। অর্ধবার্ষিক ভিত্তিকে কুপন রেট ঘোষণা করা হবে।

বন্ডের ৯০ শতাংশ আনোয়ার গ্যালভানাইজিংয়ের সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে। বন্ডটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, বিদ্যমান শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

তথ্যনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। যা আগের হিসাব বছরে ছিল ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭ পয়সায়।

কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন,২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। যা আগের হিসাববছরে ছিল ৬ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)।

আগের বছর ৩০ জুন,২০২২ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com