বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান

পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা সমর্থনে গণসংযোগ ও কর্মী সমাবেশ শুরু করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব মো. নাজমুল হাসান পাপন।

আজ শনিবার গণসংযোগ ও কর্মী সমাবেশ দ্বিতীয় দিনে উপজেলা শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেচর গ্রামের ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। 

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, আমার মা শহীদ আইভী রহমানকে ২৪ আগষ্ট গ্যানেড হামলায় হত্যা করেছে স্বাধীনতা বিরোধী চক্র। আমার আম্মাকে চিকিৎসা করতে দেয়নি তারা। এমনকি ডাক্তারকেও তালা মেরে রেখে ছিলো তারা। আমার বাবা প্রয়াত আলহাজ্ব জিল্লুর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন আমি এমপি হয়েছি। আমি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতাম। আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি। এবার নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়া আহবান জানান।

শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হাসান পাপনের সহধর্মিনী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS