1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

চিতা বাঘের আক্রমণে শিশুসহ ৪ জন আহত

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬.০৩ পিএম
  • ২৩৩ Time View

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমণে শিশুসহ ৪ জন আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিতা বাঘটিকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এলাকার আকালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫), সকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তরপাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘটি কোথা থেকে কিভাবে লোকালয়ে এসেছিল ,তা জানা যায়নি।

বুধবার সকাল ১১টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের সেতু সংলগ্ন একটি বট গাছে চিতা বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার দেয় কয়েকজন শিশু। তাদের চিৎকারে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায় ও প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বন বিভাগ থেকে লোকজন আসার আগেই বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে শিশুসহ ৪ জনকে আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর মৃত বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

এদিকে বাঘ দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাস্থলে। বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। মানুষকে হামলা করার কারণে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। বনবিভাগের লোকজন এসে মৃত বাঘটিকে নিয়ে যাচ্ছে।’

রংপুর বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, ‘আমাদের লোকজন সেখানে কাজ করছে। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com