1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

দ্বিতীয় রাউন্ড শুরু গণটিকার

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১১.৩৮ এএম
  • ১৭৬ Time View
গণটিকা

দেশে আজ সোমবার থেকে এক দিনে এক কোটি করোনা টিকা কর্মসূচির দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণটিকাদান এই কর্মসূচি ৩০ মার্চ পর্যন্ত চলবে।

এতে বলা বলা হয়, গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিন দিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা আজ থেকে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

এছাড়া ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীরা যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তারা এই কর্মসূচির অধীনে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর দুই মাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সী শিক্ষার্থী যারা এখনও প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি তাদের এই কর্মসূচি চলাকালীন প্রথম ডোজ নেয়ার অনুরোধ করা হয়েছে।

দেশের ৯০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা অর্জনে সরকার গত ২৬ ফেব্রুয়ারি অন্তত ১ কোটি কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ দেয়ার উদ্যোগ নেয়। পরে এই কর্মসূচি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com