1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

ভৈরবে টুকচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০.২০ পিএম
  • ৫৭১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা টুকচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত।

শনিবার ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের জমিদাতা, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম রিয়াজ উদ্দিন, সাবেক সভাপতি মরহুম আব্দুর রাশিদ, সাবেক সহকারি শিক্ষক মরহুমা লতিফা বেগমকে।

এছাড়াও সংবর্ধনা প্রদান করা হয় বর্তমান সভাপতি শফিকুল ইসলাম শেখ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, প্রতিষ্ঠা কালীন সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, মোঃ গোলাম রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক ও সাবেক সহকারি শিক্ষক ফারুক আহমেদকে।

এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আসিদ মিয়া,সদস্য আজিবুর মিয়া,মোঃ কুদ্দুছ মিয়া। ছাত্র/ছাত্রী,শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন,কবিতা আবৃত্তি, নিত্য, শপথ পাঠ করানো হয়।

সাবেক সভাপতি ও শিক্ষকগণের স্মৃতিচারণ মূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার গল্প শুনেন উপস্থিত ছাত্র-ছাত্রীসহ এলাকার তরুণ সমাজ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মালেকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদানের পর সভাপতির সমাপনী ভাষনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com