1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

মহান বিজয় দিবসে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ৩৯১ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল), থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সাথে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকেও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় র‌্যালিসহ অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করে ইউনিটির কর্মরত সংবাদকর্মীরা।

বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম প্রান্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, দফতর  সম্পাদক রায়হানুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সদস্য মমিনুর রহমান, মাজারুল রিফাত, রেজাউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com