1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ভৈরবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০.১১ পিএম
  • ৪১৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শত শিক্ষার্থীসহ কৃতি ১ হাজার শিক্ষার্থীকে শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া এ তিনটি জেলার শিক্ষার্থীদের  সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম ইকবাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি মো. ময়িন ইকবাল, প্রিমিয়ার ব্যাংকের এডিশনাল মেনেজিং ডিরেক্টর মো. শাহিদ সিকান্দার, ভৈরব পৌর সভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ।

আলোচনা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, মগ ও সার্টিফিকেট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com