1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ প্রস্তুত

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৪.৪১ পিএম
  • ২১৬ Time View

যেকোনো ধরনের নাশকতামূলক কাজ মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে দেশবাসীকে নির্বাচন উপহার দিতে দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্বাচনের দিনেও অবরোধ-হরতাল কর্মসূচির চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়ে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে কি-না এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি চালাই। আপনারা দেখেছেন বিচ্ছিন্নভাবে তারা থেমে থাকা গাড়িতে আগুন দিচ্ছে। নাশকতামূলক কার্যক্রম করছে। কিন্তু নাশকতাকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আছে এবং আমাদের সেই প্রস্তুতিও আছে।

তিনি বলেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনের দায়িত্ব দীর্ঘদিন ধরেই পালন করে আসছে। আমাদের আগামী যে নির্বাচন সে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ পুলিশ গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষ্যে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার তা গ্রহণ করেছি। আমাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম সবকিছুই রয়েছে। বি ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, আমরা আমাদের পরিকল্পনাও গ্রহণ করেছি। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সব ধরনের পরিকল্পনাই নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যেসব কাজ করা দরকার সেসব দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খ পালন করছি। আমরা আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ তা করতে প্রস্তুত রয়েছে।

আইজিপি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা নির্দেশনা পেয়েছি। সন্ত্রাসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে আমরা সবসময়ই অভিযান করে থাকি। এখনো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা তা করছি। প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com