1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

তৈমুরের বিভ্রান্তিকর ও মিথ্যা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১.২৩ এএম
  • ৩১২ Time View

স্টাফ রিপোর্টার: তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী বলেন তৃণমূল বিএনপি’র মহাসচিব এ্যাডভোকেট তৈমুর  খন্দকার গতকাল একটি সংবাদ সম্মেলনে আমার একটি ভিডিও দেখিয়ে সাংবাদিকদের যে তথ্য দিয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

সেখানে যেসব তথ্য প্রচার করা হয়েছে টা সম্পূর্ন ভুলে ভরা অসত্য ও বিভ্রান্তমূলক। সংবাদ সম্মেলনে যে ভিডিও দেখিয়ে এডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনবিধি লঙ্ঘনের দাবি করেছে সে ভিডিওটি  ছিলো ৩০/০৯/২৩ তারিখে  মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুরিভোজের।আর ভুরিভোজে আসা কর্মীদের যাতায়াতের ভাড়া জন্য সেখানে ১০০ করে টাকা দেওয়া হয়েছে। ৩০/০৯/২০২৩ তারিখের ভুরিভোজের সেই ভিডিওটি দেখিয়ে তৃণমূল বিএনপি’র মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ফায়দা নিতে মাননীয় মন্ত্রী ও  আমাকে জড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলক ভাবে সংবাদ সম্মেলনে এমন  মিথ্যা তথ্য দিয়েছেন। তাই আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com