1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

আ.লীগ আমলে পত্রিকা বেড়েছে তিন গুণ

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১০.২১ পিএম
  • ৩৭০ Time View

রাষ্ট্রের বিকাশে ভালো সাংবাদিকের বিকল্প নেই, কারণ অনেক সময় রাষ্ট্রও পথ হারিয়ে ফেললে সাংবাদিক পথ দেখাতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এই সরকার গণমাধ্যমের বিকাশে কাজ করছে। পত্রিকা সাড়ে চারশর জায়গায় বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১২শ, আর টেলিভিশন ১০টির জায়গায় হয়েছে ৩৫টি। অর্থাৎ আলোচ্য সময়ে পত্রিকার সংখ্যা তিন গুণ বেড়েছে।

তবে ভুঁইফোড় গণমাধ্যমের বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, অনেক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সঙ্গে আজকাল মূলধারার গণমাধ্যমকে গুলিয়ে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে একটা শক্ত শৃঙ্খলা থাকা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরিবেশ থাকাটাও জরুরি।

তিনি বলেন, গণমাধ্যমের একটি অনুষ্ঠান, একটি রিপোর্ট সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এমনকি একটি আইনকেও বদলে দেবার ক্ষমতা রাখে একজন সাংবাদিকের কলম।

তথ্যমন্ত্রী মানবাধিকার দিবস পালনের বিষয়ে বলেন, বাংলাদেশে যারা দিনের পর দিন আগুনসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের অধিকার নষ্ট করছে, তারাই প্রেস ক্লাবের সামনে মানবাধিকার দিবস পালন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com