1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

ইউনিলিভার উদযাপন করল ‘পিওরইট ট্রেড মিট’

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১২.৫৩ পিএম
  • ২৬১ Time View
Uniliver

ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এর অন্যতম জনপ্রিয় ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ‘পিওরইট’ তার ব্যবসায়িক সাফল্য উদযাপন করতে দেশজুড়ে নিযুক্ত রিটেইল পার্টনারদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ এর আয়োজন করেছে।

সম্প্রতি রাজধানীতে ‘ম্যারিয়ট কনভেনশন সেন্টার’-এ অর্ধ-দিনব্যাপী ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্র্যান্ডটির ৩০০ জন এরও বেশি রিটেইল পার্টনার অংশ নেন। প্রতিবারের মতো এবারও পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে নিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনার আলোচনা এবং পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে এই বৈঠকের আয়োজন করেছে পিওরইট।

এছাড়া অনুষ্ঠানে সবচেয়ে সফল পিওরইট ব্যবসায়ী এবং ২০২১ সালের সেরা পারফরমারদের পুরস্কৃতও করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউবিএল এর ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস ব্যবসার হেড অব বিজনেস- শরিফুদ্দিন নওরোজ আহমেদ এবং হোমকেয়ার ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর- মোঃ শাদমান সাদেকীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রখ্যাত অভিনেতা ও পিওরইট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চঞ্চল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে পিওরইট এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একেএম তানভীর হোসাইন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বর্ণা দাশগুপ্তা, ব্র্যান্ড ম্যানেজার এস. এম. ফাহিম হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com