বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

হাতীবান্ধায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ৬ মাসের অন্তসত্ত্বা নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে এক  অন্তসত্ত্বা নারী  আত্মহত্যা করেছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বড়খাতা অন্ধ হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আমেনা বেগম নামে ওই নারী পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

আমেনা বেগম মধ্য গড্ডিমারী এলাকার নুর ইসলামের কন্যা ও ডাকালীবান্ধা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষন ধরে রেল লাইনের উপর ওই নারী বসে ছিলো। বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেন আসা মাত্র ট্রেনের সামনে লাফিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করেন।

স্থানীয় একটি সুত্র দাবী করেছেন, পারিবারিক কলহের জের ধরে ওই নারী  আত্নহত‌্যা করতে পারেন। তবে এ  আত্মহত্যা নিয়ে আমেনা বেগমের পরিবারে কেউ কথা বলতে রাজি হয়নি। 

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS