1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১১.২৯ এএম
  • ২২০ Time View

জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে ১০ দফা অবরোধ কর্মসূচি পালন করছে তারা। অবশ্য এর মধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে। 

দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে বুধবার ভোর ৬টা থেকে, চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com