1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

বিনা কারণে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১২.৩৭ পিএম
  • ২০৬ Time View
Sheikh-Hasina

র‍্যাবের কয়েক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘যারা বিনা কারণে র‍্যাবের কয়েক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশের বাহিনীগুলো অপরাধ করলে শাস্তি দেয় না’। সোমবার (২৮ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যাব সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে একটা বাচ্চা ছেলে পকেটে হাত দিয়ে হাঁটায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গুলি করে মারে। সে দেশে তাদের বাহিনী অপরাধ করলেও কোনো শাস্তি হয় না।

প্রধানমন্ত্রী আরও বলেন, মাদক, দস্যু, চোরাকারবারিসহ নানা অপরাধ দমনে সাফল্য দেখিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়াটা গর্হিত কাজ হয়েছে। এর পেছনে দেশের কিছু গোষ্ঠী দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদও রয়েছেন। র‍্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তিনি। তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয় দেশটির পররাষ্ট্র দফতর।

তবে র‍্যাবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, প্রসেস কালই হবে না। সময় লাগবে। আমাদের ধৈর্য ধরতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com