1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

‘মিগজাউম’ প্রভাবে সারা দিন বৃষ্টি

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১০.৪৭ এএম
  • ২৫৬ Time View

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাব পড়েছে দেশের প্রায় সব অঞ্চলে। গত দুদিন ধরে ঢাকার আকাশ মেঘলা থাকার পর বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। সপ্তাহের শেষ কর্মদিবসের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সবাই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আট বিভাগে আজ সারাদিন বৃষ্টি ঝড়তে পারে।

গত দুদিন ধরে ঢাকার আকাশ ছিল মেঘলা। এরমধ্যে দু’তিন দফায় খুবই সামান্য বৃষ্টি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে মাঝারি মাত্রায় শুরু হওয়া বৃষ্টি সকাল ১০টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও ঢাকায় অব্যাহত ছিল।

এতে দুর্ভোগে পড়তে হয় অফিসগামী মানুষকে। এই ভোগান্তি থেকে বাদ পড়েনি শিক্ষার্থী ও অন্য পেশার মানুষও। রাস্তায় পানি জমে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারীরা। অবরোধের কারণে রাস্তায় যান চলাচল কিছুটা কম থাকলেও বৃষ্টির কারণে গণভবন, কারওয়ান বাজার, বাংলামোটর এলাকায় হালকা যানজট তৈরি হয়।

বুধবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ সারাদিন বৃষ্টি হতে পারে। আর দুই দিন পর আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহের কথাও জানায় আবহাওয়া অফিস।

এদিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে গিয়ে গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আজ দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com