শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

হরতাল-অবরোধের প্রতিবাদে রূপগঞ্জে আ.লীগের শান্তি মিছিল

শাকিল আহম্মেদ
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার: বিএনপি জামাতের হরতাল অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মী জামাত-বিএনপি বিরোধী স্লোগানে রাজপথ মাতিয়ে রাখে।

শান্তি মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মাসুম চৌধুরী অপু, সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আলম মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, ইউপি সদস্য মনির মিয়া, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান বাবু, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোস্তফা মিয়া, যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS