1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১১.১৫ এএম
  • ২৫৯ Time View

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। যার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে ফিরতে না পারা পর্যটকরা পরিস্থিতি ভালো হলে ফিরতে পারবেন। তাদের দেখভালোর ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে বলে জানান ইউএনও। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জাহাজ বন্ধ ঘোষণার পর ২৫০ জন পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com