1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নতুন ব্যাজ যুক্ত হচ্ছে র‍্যাবে

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১১.৩০ এএম
  • ২৩৫ Time View
Rab

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের জন্য একটি ‘ইনসিগনিয়া’ (বিশেষ ব্যাজ) অনুমোদিত হয়েছে। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ‘ইনসিগনিয়া’র অনুমোদন দেওয়া হয়।

র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ‘ইনসিগনিয়া’ পরিয়ে দেবেন। এর মধ্য দিয়ে র‍্যাবের এই বিশেষ ব্যাজের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র‍্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যেরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ অনুমোদিত হয়েছে।’

বার্তায় আরও বলা হয়, এই ‘ইনসিগনিয়া’ প্রত্যেক সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে নিজ নিজ ড্রেস রুল অনুযায়ী পরতে পারবেন। সব র‍্যাব সদস্যের জন্য এটি অনন্য সম্মান ও গৌরবের প্রতীক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com