স্টাফ রিপোর্টার: বিএনপি জামাতের হরতাল অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণি গাজী মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, আবু সাঈদ মিয়া, জিয়াউর, যুবলীগ নেতা আবু তাহের, আমিনুর ভূঁইয়া, মামুন, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম মামুন প্রমুখ।