1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১১.০২ এএম
  • ১৮০ Time View
Ipdc

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ৩০০ কোটি টাকার মর্টগেজ ব্যাকড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

এই বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ নীতিগত সম্মতি দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৪ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬২ কোটি ২ লাখ টাকা।

অর্থবছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সায়। যা আগের বছরের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১৮ টাকা ৩৩ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আইপিডিসি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৭ পয়সা।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসির অনুমোদিত মূলধন ৮০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৭১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬৮ কোটি ৯৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৫৪৭। এর মধ্যে ৪৮.০৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ২১.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩.২৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬.৭৭ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com