1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

নভেম্বরে বিও বেড়েছে ৪,৫৭৮টি

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১০.৫২ এএম
  • ১৮৬ Time View

সদ্য সমাপ্ত নভেম্বর মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। নভেম্বর মাসে পুঁজিবাজারে ৪ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নভেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৬৫ হাজার ৬২৪টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৬১ হাজার ৪৬টিতে দাঁড়ায়। অর্থাৎ নভেম্বর মাসে ৪ হাজার ৫৭৮টি বিও হিসাব বেড়েছে।

নভেম্বর মাসে পুরুষদের বিও ৩ হাজার  ৩৯৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ২১ হাজার ১৯৯টিতে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ১৭  হাজার ৮০১টিতে।

আর নভেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব  ৯৮০টি বেড়ে চার ৪ লাখ ২৭ হাজার ৪৫৫টিতে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৬ হাজার ৪৭৫টিতে।

নভেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ২০০টি। আলোচ্য  মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৯৭০টিতে। আর অক্টোবর মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭০টিতে।

নভেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে নভেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৩ হাজার ১৬৫টিতে। যা অক্টোবর মাসের শেষ দিন ছিল ১৬ লাখ  ৮৮ হাজার ৭৭১টিতে।

নভেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৮৯টিতে। সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪৮৯ হাজার ৫০৫টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com