1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৯.৩২ পিএম
  • ২৬৪ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের আঘাত হেনেছে ভূমিকম্প। এবারও দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

এএফপির প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ১০৩৬) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের বিসলিগের উত্তর-পূর্বে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক ছয়। তবে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) জানিয়েছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

এর আগে, শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এই মিন্দানাও দ্বীপেই। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, এমন ঘন ঘন ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। গত ১৫ দিনের মধ্যে রোববারের ভূমিকম্পটি দ্বিতীয় শক্তিশালী।

গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com