1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল পেয়ে খুশি সড়কে আহতের দুই পরিবার

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৩২১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ ৩ ডিসেম্বর বেলা ১২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচন সভা, মিলাদ মাহফিল ও কেককেটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ সড়কে দূর্ঘটনায় ক্ষতিগস্থ দুই পরিবারের মাঝে দুটি মাতৃছাগল বিতরণ করেন। 

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ। 

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম প্রমুখ।

এ দিকে এ উপলক্ষে ছাগল পেয়ে খুশি সড়কে আহতের দুই পরিবার। এর মধ্যে মাতৃছাগল পাওয়া পরিবার শহরের উত্তর পাড়া এলাকার মতি মিয়ার স্ত্রী দিলু বেগম বলেন, আমার ছেলে জাকির মিয়া ও তার বাবা নসিমন চালাতো। গত ৫ বছর আগে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে আমার ছেলে জাকির। এর পর থেকে আমার পরিবার মানবেতর জিবন যাপন করছি। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমার দুই ছেলে মুক্তার ও জাকির। আজকে নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে এই ছাগল পেয়ে অনেক খুশি। আমি ছাগলটি লালন পালন করে সংসার চালাতে চাই। এসময় তিনি নিসচা’র সফলতা কামনা করেন। 

আরেক পরিবার শহরের কালিপুর মহেশপুর এলাকার হুমায়ুন মিয়া স্ত্রী আসমা বেগম জানান, আমার চার মেয়ে দুই ছেলে। 

আমার ছেলে বড় ছেলে সাব্বির ট্রাকের হেলপার ছিল। আড়াই বছর আগে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। আজকে ছাগল পেয়ে আমার পরিবার নিরাপদ সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আমি ছাগল লালন পালন করবো। এ সময় তিনি পরিবারে স্বচ্ছতা ফেরাতে সরকারের সহযোগীতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com