1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

হাতীবান্ধায় জমি থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১১.০৩ পিএম
  • ৩০৬ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধায় আদালতে মামলা চলমান থাকাবস্তায় অবৈধ অনুপ্রবেশ করে জমিতে লাগানো গাছ কেটে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে সুজনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার ৮নং ওয়ার্ডের আফজাল হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, ওই উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার খোরশেদ আলমের পুত্র ইউসুফ আলী সুজন (২৬), মৃত ময়েন শেখের পুত্র আজাহার আলী (৫০), দইখাওয়া এলাকার নুরনবীর পুত্র আঃ রাজ্জাক (২৮), কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার  মৃত আঃ কাদেরের পুত্র মফিজুল ইসলাম (৩৫)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের খাস খতিয়ান ভুক্ত জমি নিয়ে ইউসুফ আলী সুজন ও আফজাল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। উক্ত জমি নিয়ে অভিযুক্তদের  বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, লালমনিরহাটে সিআর নং ৯১/২৩ (হাতীবান্ধা) দায়ের করলে ৩০.১১.২০২৩ তারিখ দিনে ধার্য্য থাকায় আফজাল হোসেন তার লোকজন নিয়ে উক্ত মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে যায়। এ সুযোগে ইউসুফ আলী তার লোকজন নিয়ে জমিতে বেদখল করে উক্ত জমিতে থাকা আশি হাজার টাকার ৮ টি বড় বড় ইউক্যালিপ্টাস গাছ কাটতে গেলে আফজাল হোসেনের স্ত্রী নুরনাহার বাধা দেন। এর পর অভিযুক্তরা বাধা দানকারী নুরনাহারকে মেরে ফেলার হুমকি দেন ও গাছগুলো কেটে নিয়ে যায়।

তবে অভিযুক্ত ইউসুফ আলী সুজন সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমার জমিতে লাগানো গাছ আমরা কেটেছি সেখানে অন্যের তো সমস্যা হওয়ার কথা না। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com