1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

ন্যাশনাল হাউজিংয়ের বন্ড অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ২২৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৩৭৪ কোটি টাকা সংগ্রহ করবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৮৮৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, আন-সিকিউরিড, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড এবং ফার্স্ট জিরো-কুপন বন্ড।  এর ডিসকাউন্ট রেট হবে ৯ শতাংশের মধ্যে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। আর এর ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড আর্থিক প্রতিষ্ঠানের হাউজিং/মটগেজ মার্কেট সেগমেন্টে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে। তবে, আয়ের ১০% সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।

নাভানা ফার্মার এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইভেস্টমেন্ট লিমিটেড।

আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com